শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোম্পানির লোকসান বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | 319 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির লোকসান বেড়েছে
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির লোকসান বেড়েছে। কোম্পানিগুলো হলো- আইসিবি ইসলামী ব্যাংক এবং জিলবাংলা সুগার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায, ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Responsive Ad Banner

প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১৩ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্বক ১৮ টাকা ৬৭ পয়সা।

অপরদিকে, জিল বাংলা সুগার মিলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৬২ পয়সা।

গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিলো ৯ টাকা ৪৪ পয়সা।

ই হিসেবে জিল বাংলা সুগার মিলসের লোকসান বেড়েছে।

৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫২ টাকা ৪৭ পয়সা।

যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৪৬ টাকা ৪৯ পয়সা।

৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ৯৫৬ টাকা ৮৪ পয়সা (লোকসান) হয়েছে।
শেয়ারবাজার২৪

আরও পড়ুন : সপ্তাহজুড়ে ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ১:০৩ অপরাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com