মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | 235 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৩ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে এই ৪৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকার।

Responsive Ad Banner

এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো- জমিনি সি ফুড, সি পার্ল হোটেল এবং বারাকা পাওয়ার লিমিটেড।

আজ ব্লক মার্কেটে এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১০ লাখ টাকারও বেশি।

যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৫ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে জেমিনি সি ফুডের ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার, সি পার্ল হোটেলের ২ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার এবং বারাকা পাওয়ারের ২ কোটি ৭১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সালভো কেমিক্যালের ২ কোটি ৯ লাখ ২০ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৩ লাখ ২৫ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৫১ লাখ ৬ হাজার, আরডি ফুডের ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার, এইচআর টেক্সটাইলের ১ কোটি ৩ লাখ ৯০ হাজার, ম্যারিকোর ৭৯ লাখ ৩৪ হাজার এবং প্রমিয়ার ব্যাংক লিমিটেডের ৬১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ১০:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com