শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল-মদিনা ফার্মার কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | 322 বার পঠিত | প্রিন্ট

আল-মদিনা ফার্মার কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

এসএমই খাতের আল-মদিনা ফার্মার কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন আগামী ৭ মে গ্রহণ শুরু হবে।

Responsive Ad Banner

কোম্পানিটির কিউআইওতে ৭ থেকে ১১ মে পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।

জানা যায, গত ১ ফেব্রুয়ারি কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারন, ঋন পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ০১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩০ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৬৫ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : এক্সিম ব্যাংকের ঘোষিত ডিভিডেন্ডে সম্মতি

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com