মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | 138 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ০৯ এপ্রিল ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।

Responsive Ad Banner

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে আসে।

আজ ডিএসইতে কোম্পানিটির ৩৭ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুডস লিমিটেড।

কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৫ লাখ ৪২ হাজার টাকার।

৩০ কোটি ৩৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে আমরা নেটওয়ার্ক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

আজ ডিএসইর লেনদেন তালিকার চতুর্থ স্থানে রয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

এদিন ডিএসইতে কোম্পানিটির ২৮ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন হাউজিংয়ের ২৭ কোটি ৬ লাখ ৮৬ হাজার, সি পার্ল হোটেলের ২৩ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার, এডিএন টেলিকমের ১৬ কোটি ৪৯ লাখ ৯১ হাজার টাকা, ইউনিক হোটেলের ১৪ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার এবং লিগ্যাসি ফুটওয়্যারের ৯ কোটি ৬০ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪০টি এবং কমেছে ৭৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ২১৪টির। এদিন ডিএসইতে ৪৯৮ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : স্বতন্ত্র পরিচালক নিয়োগ আদেশে নিষেধাজ্ঞা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ৫:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com