শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬০ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | 175 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬০ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৩০ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে এই ৬০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৮১ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকার।

Responsive Ad Banner

এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো- রেনেটা লিমিটেড, ইউনিলিভার কনজিউমার, সাইফ পাওয়ারটেক এবং মতিন স্পিনিং।

আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩৩ কোটি ৫৫ লাখ টাকারও বেশি।

যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৩ শতাংশ।

জানা যায়, এই চার কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি রেনেটা লিমিটেডের ৬৬ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ইউনিলিভার কনজিউমারের ৩১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ সাইফ পাওয়ারটেকের ২৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার এবং চতুর্থ সর্বোচ্চ মতিন স্পিনিংয়ের ৭ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ওরিয়ন ফার্মার ৫ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার, সোনালী পেপারের ৫ কোটি ৭ লাখ ৮৪ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৭৫ লাখ ২৬ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : প্রভিশন সংরক্ষণে আবারও ছাড়

Facebook Comments Box

Posted ১০:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com