সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ মার্চ ২০২৩ | 143 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৯ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের।

Responsive Ad Banner

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে আসে।

আজ ডিএসইতে কোম্পানিটির ২৬ কোটি ৮১ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার টাকার।

২১ কোটি ২৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেনে মাধ্যমে এডিএন টেলিকম লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

আজ ডিএসইর লেনদেন তালিকার চতুর্থ স্থানে রয়েছে জেমিনি সি ফুডস।

এদিন ডিএসইতে কোম্পানিটির ১৬ কোটি ৬২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ১৫ কোটি ৮২ লাখ, আরডি ফুডের ১৫ কোটি ৬০ লাখ, সি পার্ল হোটেলের ১৫ কোটি ২১ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৩ কোটি ১৯ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৬৩ লাখ এবং শাইনপুকুর সিরামিকসের ৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে আসে।

গতকাল ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ৪২ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওইদিন ডিএসইতে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিজ হোটেলের।

কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকার।

উল্লেখ্য, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩০৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০ টির দর বেড়েছে, ২৭ টির দর কমেছে, ২০০ টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : প্রভিশন সংরক্ষণে আবারও ছাড়

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com