সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ মার্চ ২০২৩ | 134 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৭ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসির।

Responsive Ad Banner

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে আসে।

আজ ডিএসইতে কোম্পানিটির ৪১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৫০ লাখ ২৯ হাজার টাকার।

১৭ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেনে মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

আজ ডিএসইর লেনদেন তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

এদিন ডিএসইতে কোম্পানিটির ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ১২ কোটি ৯২ লাখ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১২ কোটি ৩১ লাখ, জেনেক্স ইনফোসিসের ১১ কোটি ৮৫ লাখ, এডিএন টেলিকমের ৮ কোটি ৮০ লাখ, শাইনপুকুর সিরামিকসের ৮ কোটি ৫৭ লাখ এবং আরডি ফুডের ৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আগের কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছিল।

ডিএসইতে ওইদিন কোম্পানিটির ৩৪ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওইদিন ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের।

এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছির।

উল্লেখ্য, আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮ টির দর বেড়েছে, ৭৫ টির দর কমেছে, ১৮৬ টির দর অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে ৩১৭ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সিমটেক্সে ইন্ডাস্টিজে চেয়ারম্যানসহ নতুন ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

Facebook Comments Box

Posted ৮:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com