সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইউএফএসের এমডির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | 128 বার পঠিত | প্রিন্ট

ইউএফএসের এমডির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
Responsive Ad Banner

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউএফএসের (ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন) এমডির (ব্যবস্থাপনা পরিচালক) বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

মিউচুয়াল ফান্ডের তথা বিনিয়োগকারীদের টাকা আত্মসাতের দায়ে প্রতিষ্ঠানটির সৈয়দ হামজা আলমগীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

Responsive Ad Banner

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২২ মার্চ) অনুষ্ঠিত বিএসইসির ৮৬০ তম কমিশন বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, মিউচুয়াল ফান্ড বিধিমালার বিভিন্ন ধারা লংঘনের কারণে ইউএফএস এর লাইসেন্স কেন বাতিল করা হবে না-ওই মর্মে কোম্পানিটিকে কারণণ দর্শাও নোটিস করারও সিদ্ধান্ত হয় কমিশন বৈঠকে।

উল্লেখ, ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন (ইউএফএস) চারটি বেমেয়াদি (ঙঢ়বহ-বহফ) মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে।

গত বছরের মাঝামাঝি সময়ে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর ফান্ডগুলো থেকে টাকা সরিয়ে নিচ্ছেন।

এর প্রেক্ষিতে বিএসইসি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এই তদন্তে ফান্ডর টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

সৈয়দ হামজা আলমগীর প্রায় ২০০ কোটি টাকা আত্মসাত করে দুবাইয়ে পাচার করেছেন বলে জানা গেছে।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : পুঁজিবাজার চাঙা করতে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দিতে হবে

Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com