সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | 185 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি ২টি হলো- সালভো কেমিক্যাল এবং মিডল্যান্ড ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,  সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Responsive Ad Banner

বৃহস্পতিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা।

গত বছর একই সময়ে ইপিএস ছিল ৮০ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা।

গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৭ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫ টাকা ৪২ পয়সা।

এদিকে,  মিডল্যান্ড ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ১৫ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক তথা নয় মাসে (জনুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮০ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৭৯ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা।

জানা যায়, মিডল্যান্ড ব্যাংক ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করবে।

এজন্য ব্যাংকটি গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : পুঁজিবাজার চাঙা করতে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দিতে হবে

Facebook Comments Box

Posted ৮:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com