শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | 237 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৭ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে এই ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৬০ কোটি ৫৮ লাখ ২ হাজার টাকার।

Responsive Ad Banner

এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

এদিকে ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- সি পার্ল হোটেল, স্কয়ার ফার্মা এবং বিডি ফাইন্যান্স।

আজ ব্লক মার্কেটে এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৬৬ লাখ টাকারও বেশি।

যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬২ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ২০ কোটি ২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য ২ কোম্পানির মধ্যে- স্কয়ার ফার্মার ১৫ কোটি ২ লাখ ৬৫ হাজার এবং বিডি ফাইন্যান্সের ২ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

চতুর্থ সর্বোচ্চ বিকন ফার্মার ২ কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এরপর সর্বেোচ্চ  ই-জেনারেশনের ১ কোটি ৯০ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটের অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডসের ১ কোটি ৬৩ হাজার ৫৬ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৫৮ লাখ ২৬ হাজার, বেক্সিমকোর ১ কোটি ৪২ লাখ ৫ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ২৯ লাখ ৮৭ হাজার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে ডিএসই’র চেয়ারম্যান নির্বাচিত

আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ

Facebook Comments Box

Posted ১০:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com