শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | 192 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৭ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৪৬ কোম্পানির মোট ৩২ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মা, সি পার্ল হোটেল এবং আলহাজ টেক্সটাইল। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৮ শতাংশ।

Responsive Ad Banner

এই তিন কোম্পানির মধ্যে আজ বেক্সিমকো ফার্মার ৭ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার, সি পার্ল হোটেলের ৪ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৩ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার, গ্রমীণফোনের ১ কোটি ৯১ হাজার ৭৩ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৪২ লাখ ১২ হাজার, বিডি থাইফুডের ১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার, স্কয়ার ফার্মার ৯২ লাখ ৯১ হাজার,রংপুর ডেইরির ৮৫ লাখ ৪৫ হাজার এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com