মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | 243 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির শেয়ার লেনদেনে হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৪৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩২ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। তিন কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, সি পার্ল হোটেল এবং স্কয়ার ফার্মা। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪০ শতাংশ।

Responsive Ad Banner

এই তিন কোম্পানির মধ্যে আজ বেক্সিমকো ফার্মার ৪ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার, সি পার্ল হোটেলের ৪ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার এবং স্কয়ার ফার্মার ৩ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সালভো কেমিক্যালের ৩ কোটি ৭৭ হাজার ৯২ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২ কোটি ৭৮ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ২১ লাখ ৮ হাজার, বিকন ফার্মার ১ কোটি ৯৮ লাখ ৬৮ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৫১ লাখ ৫৭ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ২১ লাখ ৭১ হাজার, আলহাজ টেক্সটাইলের ৯৮ লাখ ৭১ হাজার এবং গ্রামীনফোনের ৬৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com