নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ জুন ২০২৬ | 14 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ৩ জুন ২০২৬ থেকে কোম্পানিটি কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি নামে কার্যক্রম পরিচালনা করবে। বর্তমানে কোম্পানিটির নাম রয়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত কার্যকর হলেও কোম্পানির অন্যান্য সব তথ্য, কার্যক্রম ও ব্যবসায়িক কার্যাবলি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএসই।
ফলে নির্ধারিত তারিখ থেকে পুঁজিবাজারে কোম্পানিটি নতুন করপোরেট পরিচয়ে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি নামে পরিচিত হবে।
Posted ৭:১৭ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২৬
sharebazar24 | sajed khan