সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর শীর্ষ দুই কর্মকর্তার দায়িত্বে রদবদল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | 170 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর শীর্ষ দুই কর্মকর্তার দায়িত্বে রদবদল
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই শীর্ষ কর্মকর্তার দায়িত্ব রদবদল করা হয়েছে। এই দুই কর্মকর্তা হলেন- সামিউল ইসলাম এবং আসাদুর রহমান। ১৯ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন ওই দুই কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এই নির্দেশনা দেওয়া হয়েছে ডিএসইর ব্যবস্থাপনা বিভাগ থেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিনিয়র জিএম সামিউল ইসলামকে এইচআর অ্যান্ড এডমিন বিভাগ থেকে মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সামিউল ইসলামের জায়গায় এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে বদলি করা হয়েছে আসাদুর রহমানকে। একইসঙ্গে নতুন কোম্পানি সচিব দায়িত্ব না নেওয়া পর্যন্ত কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগেরও দায়িত্ব পালন করবেন তিনি।

Responsive Ad Banner

সম্প্রতি ডিএসইর পর্ষদ সভায় দুই জিএমকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়। প্রায় ২৭ বছর ধরে ডিএসইর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সামিউল ইসলাম। অন্যদিকে ২০০৯ সালে ডিএসইতে চাকরি শুরু করেন মোহাম্মদ আসাদুর রহমান।

এর আগের সপ্তাহে নানা ইস্যুতে মার্কেট অপারেশন বিভাগের প্রধানের দায়িত্ব থাকা এজিএম মোহাম্মদ রনি ইসলাম, একই বিভাগের কামরুজ্জামান, হুমায়ুন কবির ও রাকিবুর রহমানকে অব্যাহতি দিয়েছে ডিএসইর এমডি।

এই চার জনের মধ্যে এজিএম মোহাম্মদ রনি ইসলামের পরিবর্তে এই বিভাগের প্রধান করা হয়েছে এজিএম জলিলুর রহমানকে। নতুন করে এ বিভাগে আরও সংযুক্ত করা হয়েছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে দায়িত্ব পালন করা ফয়সাল আব্দুল্লাহ, সিএসডি বিভাগের সাজ্জাদ হোসাইন এবং ইন্টারনাল অডিটের ইয়াসিন মিন্টুকে। এছাড়া এইচআর বিভাগের মাহমুদা আক্তারকে বদলি করা হয়েছে ইন্টারনাল অডিট বিভাগে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com