মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

গেইনার তালিকার শীর্ষে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | 187 বার পঠিত | প্রিন্ট

গেইনার তালিকার শীর্ষে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড
Responsive Ad Banner

আজ ১৬ ফেব্রুয়ারি স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার বা ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের। এর মাধ্যমে ফান্ডটি ডিএসইর দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের কার্যদিবস বুধবার বাংলাদেশ আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল ৬ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে ফান্ডটির ক্লোজিং দর দাঁড়ায় ৭ টাকা ৫০ পয়সা। আজ ফান্ডটির ইউনিট দর ৬০ পয়সা বা ৮.৬৯ শতাংশ বেড়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এম্বি ফার্মার ৩.৭০ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৫৪ শতাংশ, স্টাইল ক্রাফটের ৩.৪৫ শতাংশ, রিলায়্যান্স ইন্সুরেন্সের ৩.০৮ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩.০৪ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২.৭৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ২.২৩ শতাংশ, ইউনিক হোটেলের ১.৯২ শতাংশ এবং হাওয়েল টেক্সটাইলসের ১.৯১ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com