মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এসএস স্টিল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | 184 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এসএস স্টিল
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ ফেব্রুয়ারি এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএিসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৪১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com