সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ | 231 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ৮০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৫ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৩৮ শতাংশ।

জানা যায়, লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ১৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩১ কোটি ২ লাখ ৬৯ হাজার টাকা।

Responsive Ad Banner

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৪ লাখ ৮০ হাজার ৪৩টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৮৭ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির৮০ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৭৭ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ৬৫ কোটি ৫৫ লাখ ১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৬৪ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ৬০ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৫৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com