সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ | 214 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০১-০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করেছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫ লাখ ১২ হাজার ৭১৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৩৫ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৫১৪টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬২ কোটি ৫৮ লাখ ১৮ হাজার টাকা।

Responsive Ad Banner

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী-পার্ল হোটেল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ লাখ ৭৭ হাজার ৬১৪টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ৫৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৫২ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৪৪ কোটি ৩১ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ৪৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩৯ কোটি ৮০ লাখ ৬১ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩০ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৯ কোটি ৩ লাখ ৮৯ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ২৮ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com