বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ | 224 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০১-০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ওরিয়ন ইনফিউশনের। এর ফলে কোম্পানিটি সাপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনেরউদ্বোধনী দর ছিল ৫২৭ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪২২ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১০৫ টাকা বা ১৯.৯১ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ১২.৫৬ শতাংশ,মনোস্পুল পেপারের ১২.৩৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯.৭০ শতাংশ, কোহিনূল কেমিক্যালের ৬.৯০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৫.৬৭ শতাংশ, বিডি থাই ফুডের ৫.২১ শতাংশ, মুন্নু সিরামিকের ৫.১৩ শতাংশ, জেমিনি সী ফুডের ৫.০৬ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৮৮ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com