শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফাদ অটোসের বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ | 302 বার পঠিত | প্রিন্ট

ইফাদ অটোসের বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি বন্ডের মাধ্যমে ৩০০ কোটি টাকা উত্তোলন করবে। বুধবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, ইফাদ অটোস প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আর্থিক প্রাতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। বন্ডটির মেয়াদ ৫ বছর। এর কুপন হার ৬ শতাংশ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

Responsive Ad Banner

কোম্পানিটি বন্ডের টাকা দিয়ে তাদের সহযোগী কোম্পানি ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডে ইক্যুইটি বিনিয়োগ করেবে এবং নিজস্ব চলতি মূলধনে বিনিয়োগ করবে।

শান্তা ইক্যুইটি ম্যানেজমেন্ট বন্ডটির ট্রাস্টি হিসেবে ইসি সিকিউরিটিজ এবং এ্যারেঞ্জার হিসেবে কাজ করছে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com