সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করছে দেশ গার্মেন্টস

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ | 318 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করছে দেশ গার্মেন্টস
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আজ স্পট ও ব্লক মার্কেটে লেনদেন শুরু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টস। আগামীকালও স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন চলবে। রেকর্ড ডেটের কারণে আগামী ৩ জানুয়ারি এ কোম্পানির শেয়র লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

Responsive Ad Banner

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ স্টক ডেভিডেন্ট এর প্রস্তাব অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক শেয়ার ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

ওই স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য আসন্ন ৩ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে দেশ গার্মেন্টসের শেয়ার থাকবে, কেবল তারাই স্টক ডেভিডেন্ড পাবেন।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডেভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডেভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com