সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৫৬ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ | 242 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৬ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০৯ কোটি ০২ লাখ ৩৯ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ১২ লাখ ৭২ হাজার টাকার।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৩ কোটি ১৪ লাখ ৭৯ হাজার টাকার। বিকন ফার্মার ৭ কোটি ৬৯ লাখ টাকার এবং ফরচুন সুজের ৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের লেনদেনের নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৯৮ লাখ টাকার, বেক্সিমকোর ১ কোটি ৪৪ লাখ, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৫৮ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১ কোটি ৩৮ লাখ, গ্রামীণফোনের ২ কোটি ১২ লাখ, ইন্ট্রাকোর ১ কোটি ০৪ লাখ, নাভানা ফার্মার ১ কোটি ৭৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ২ কোটি ৭৬ লাখ, সী পার্ল হোটেল ৩ কোটি ০৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com