বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওরিয়ন ইনফিউশনের ডিভিডেন্ডের পরিমাণ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ | 267 বার পঠিত | প্রিন্ট

ওরিয়ন ইনফিউশনের ডিভিডেন্ডের পরিমাণ বেড়েছে
Responsive Ad Banner

শেয়ারবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশনের ডিভিডেন্ডের পরিমাণ বেড়েছে। কোম্পানিটির ঘোষিত ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যে কারণে প্রস্তাবিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডকে ক্যাশ ডিভিডেন্ডে রূপান্তর করার পরামর্শ দিয়েছে বিএসইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিএসইসির এমন পরামর্শে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের পরিবর্তে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়াল ২০ শতাংশ ক্যাশ।

Responsive Ad Banner

এর আগে, কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল। কোম্পানিটির আবেদনে অসম্মতি জানিয়ে ক্যাশ ডিভিডেন্ডের পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বিএসইসির এই নির্দেশনার প্রেক্ষিতে কোম্পানিটি স্টক ডিভিডেন্ডকে ক্যাশ ডিভিডেন্ডে রূপান্তর করেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com