মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক গেইনার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ | 233 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক গেইনার তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৮-২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকা প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সী-পার্ল হোটেলের। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে সী-পার্ল হোটেলের উদ্বোধনী দর ছিল ১৬৯ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৯০ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২০ টাকা ৯০ পয়সা বা ১২.৩১ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকার্সের ৯.৯১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৭.৬৯১ শতাংশ, বিজিআইসির ৬.৩১ শতাংশ, আজিজ পাইপসের ৫.৯৬ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৩.৩৮ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২.৯২ শতাংশ, এডিএন টেলিকমের ২.১৭ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারির ১.৫৮ শতাংশ এবং বাটা সুয়ের ১.৩০ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com