সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | 330 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ২১ ডিসেম্বর সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। আজকের পতন নিয়ে টানা ছয় কার্যদিবস দরপতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে আগের কার্যদিবসের মতো আজও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৬৮ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৮.৮২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.০৬ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬.৪৩ পয়েন্ট বা ০.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৫.২৫ পয়েন্টে এবং দুই হাজার ১৯৩.০৩ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ২৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯টির বা ৩.১৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৩টির বা ২৫.৬১ শতাংশের এবং ২০৩টির বা ৭১.২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি ১৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩২২ কোটি ৪১ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট বা ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৭.৯৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৪১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬টির দর বেড়েছে, কমেছে ৫২টির আর ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com