মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | 265 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ০৬ ডিসেম্বর সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও অস্বাভাবিক উঠানামা মধ্য দিয়ে লেনদেন চলে। দুপুর একটা ২০ মিনিট থেকে সূচকের স্বাভাবিক উঠনামায় লেনদেন চলে। যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের উত্থানেও লেনদেন বেড়েছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

Responsive Ad Banner

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৪৫ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৯.০০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৫২ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.০০ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৪.০৩ পয়েন্টে এবং দুই হাজার ২০৫.৫৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫০টির বা ১৬.৫০ শতাংশের, শেয়ার দর কমেছে ২৫টির বা ৮.২৫ শতাংশের এবং ২২৮টির বা ৭৫.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ২৭১ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭২ কোটি ৮৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১.৭৭ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৫৯.০১ পয়েন্টে। সিএসইতে আজ ১২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দর বেড়েছে, কমেছে ২১টির আর ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com