মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | 361 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- আনোয়ার গালভানাইজিং, মালেক স্পিনিং এবং স্ট্যান্ডার্ড সিরামিক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

Responsive Ad Banner

মালেক স্পিনিং মিলস লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর ২০২২।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার সমন্বিত আয় হয়েছে ৩ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ৩৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৮ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময়ে কাম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ৪৬ টাকা ২৭ পয়সা।

আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ এবং ৮০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ টাকা ৫৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ জানয়িার ২০২৩ তারিখ অনুষ্ঠিত হবে।

সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৯৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২৪ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : স্টক ডিভিডেন্ড অনুমোদনের নীতিমালা পরিবর্তন

আরও পড়ুন : ৬৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন :  ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com