নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | 196 বার পঠিত | প্রিন্ট
আজ ০৯ নভেম্বর সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও তার স্থায়িত্ব বেশি সময় ছিলন। পুরোটা সময়ই অস্বাভাকি উঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। দুপুর একটার পর একটানা সূচকের পতন হয়, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। এর ফলে আজ সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
আরও দেখুন : ডিএসইর আজকের টার্নওভার তালিকা
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৯৬ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৫০.১৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক১০.২২ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১.৪৬ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৬.১৭ পয়েন্টে এবং দুই হাজার ২৩১.২৫ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪টির বা ৯.৫৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৪টির বা ২৯.২১ শতাংশের এবং ২১৮টির বা ৬১.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ এক হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৭৫ কোটি ৬৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫.৯৭ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৪৩.৮৯ পয়েন্টে। সিএসইতে আজ ২১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, কমেছে ৮২টির আর ১০৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আরও পড়ুন : ৪১ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ
আরও পড়ুন : স্পট মার্কেটে লেনদেন করবে ৭ কোম্পানি
আরও পড়ুন : ৩ কোম্পানির লেনদেন স্থগিত
আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
আরও পড়ুন : ইস্টার্ন ক্যাবলসের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের ৫ কোম্পানির
আরও পড়ুন : পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আবারও বেড়েছে
আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
আরও পড়ুন : ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৮ কোম্পানির
আরও পড়ুন : আমরা টেকনোলজিসের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : অ্যাসোসিয়েটেড অক্সিজেনের বন্ড ইস্যুর সিদ্ধান্ত
আরও পড়ুন : সপ্তাহজুড়ে ২২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : চেক জমা দিয়ে চার শর্তে শেয়ার ক্রয় করা যাবে
আরও পড়ুন : বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার২৪
Posted ৫:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.