সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | 221 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ০৮ নভেম্বর সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়, যার স্থায়িত্ব ছিল দুপুর ১২টা পর্যন্ত। এই সময়ে সূচক স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্ত ১২টার পরই সূচকের তীর নিচের দিকে এক টানা নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। যে কারণে সূচকের পতনেও লেনদেন বেড়েছে টাকার অংকে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : ডিএসইর আজকের টার্নওভার তালিকা

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৯৩ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৮৪.০৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৭৬ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.২৩ পয়েন্ট বা ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯৬.৪০ পয়েন্টে এবং দুই হাজার ২৪২.৭১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৮টির বা ১৮.৭৮ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৪টির বা ২০.৪৪ শতাংশের এবং ২২০টির বা ৬০.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৫৮ কোটি ৮৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৯৬ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৩.৫৪ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দর বেড়েছে, কমেছে ৫৬টির আর ১২২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির শেয়ার লেনদেন

আরও পড়ুন : ৪৪ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

আরও পড়ুন :  ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

আরও পড়ুন :  ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৮ কোম্পানির

আরও পড়ুন : চেক জমা দিয়ে চার শর্তে শেয়ার ক্রয় করা যাবে

আরও পড়ুন :  বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com