মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | 216 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ ৩১ অক্টোবর সূচকের পতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও তার স্থায়িত্ব বেশিক্ষণ ছিলনা। যে কারণে দিনদেশে সূচকের পতনে কমেছে লেনদেন। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন :  আজকের ডিএসই৩০ সূচকের লেনদেন

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৬৮ পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০৭.৩৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.৩৫ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫৬ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৭.৪৩ পয়েন্টে এবং দুই হাজার ২২৬.৭০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯টির বা ৮.৩৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৮৬টির বা ২৪.৭৮ শতাংশের এবং ২৩২টির বা ৬৬.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৭৬৯ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৭ কোটি ৩৪ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮২৬ কোটি ৫৯ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭০.১১ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২২.৮১ পয়েন্টে। সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির দর বেড়েছে, কমেছে ৬৭টির আর ১২৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন : স্ট্যান্ডার্ড ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০৪ অপরাহ্ণ | সোমবার, ৩১ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com