রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | 495 বার পঠিত | প্রিন্ট

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- রেনাটা লিমিটেড এবং মামুন অ্যাগ্রো প্রডাক্টস লিমিটেড। ২২ অক্টোবর অনুষ্ঠিত  বোর্ড সভায় এই ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা দেয়া হয়েছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এখানে দেখুন : ডিএসইতে থেকে প্রাপ্ত সাপ্তাহিক প্রতিবেদন

Responsive Ad Banner

জানা যায়, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য  ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪০ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে রেনেটা লিমিটেড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪৬ টাকা ৯৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর ২০২২।

এদিকে, ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত মামুন অ্যাগ্রো প্রডাক্টস লিমিটেড  । সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১.৩১ পয়সা।

সমাপ্ত হিসাব বছরে (৩০জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৩ পয়সা। গত বছর একই সময় যা ছিল ১৫ টাকা ৫৮ পয়সা। এছাড়া কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১.৭৬ টাকা নেগেটিভ।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ ডিসেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : দরপতনে সূচক ও বাজার মূলধন কমলেও লেনদেন বেড়েছে

 

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com