সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ধারবাহিক দরপতনের কবলে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | 438 বার পঠিত | প্রিন্ট

ধারবাহিক দরপতনের কবলে শেয়ারবাজার
Responsive Ad Banner

ধারাবাহিক দরপতনের কবলে দেশের শেয়ারবাজার। আগের কার্যদিবসের মতো আজ ১৭ অক্টোবর দরপতনের মধ্য দেয়া লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৪৪ পয়েন্ট বা ১.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪১৩.০১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৩৯ বা ০.৮০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২১.৪৩ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৬.৭৭ পয়েন্টে এবং দুই হাজার ২৭৭.৩৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬টির র,  কমেছে ১৫৩টির এবং ১৮২টির  শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৫ কোটি ২৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৮.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৭১.০৯ পয়েন্টে। সিএসইতে আজ ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ১০৯টির আর ৮১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৭ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com