মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ | 163 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সব সূচক বাড়লেও লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্ধেকের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৬৯.৫০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ১২.৯৮ এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৩.৪৭ পয়েন্টে এবং দুই হাজার ৩৬১.৫৬ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির বা ২০.৮১ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৩টির বা ২৭.৮৪ শতাংশের এবং ১৯০টির বা ৫১.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২০ কোটি ৩৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৯০ কোটি ১৯ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০.২৯ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩২৯.১২ পয়েন্টে। সিএসইতে আজ ২৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দর বেড়েছে, কমেছে ৭৬টির আর ১১০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com