শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ অক্টোবর ২০২২ | 205 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারের আজ ০৪ অক্টোবর সব সূচকের উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৪৮ পয়েন্ট  বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৪৪.৮৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৪০  এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩০.৪৮ পয়েন্টে এবং দুই হাজার ৩৪৩.০৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির বা ২০.৮৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১১২টির বা ৩০.৩৫ শতাংশের এবং ১৮০টির বা ৪৮.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ২৯০ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯.৩৯ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮৮.৮৩ পয়েন্টে। সিএসইতে আজ ২৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ৯৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০২ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com