মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের নিম্নমুখী প্রবনতায় সপ্তাহ শুরু শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ | 223 বার পঠিত | প্রিন্ট

সূচকের নিম্নমুখী প্রবনতায় সপ্তাহ শুরু শেয়ারবাজারে
Responsive Ad Banner

আজ ২৫ সেপ্টেম্বর সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৪৯ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫১৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.১৫ বা ০.১.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪২১.০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৫.৭৭ পয়েন্ট বা ১.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৩২৯.৯১ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির বা ২৫.১৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৭টির বা ৩১.৬২ শতাংশের এবং ১৬০টির বা ৪৩.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪৪ কোটি ৩৮ লাখ টাকা বেশী। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬১.৪৫ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮৩.০১ পয়েন্টে। সিএসইতে আজ ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দর বেড়েছে, কমেছে ৮৩টির আর ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com