শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইস্টার্ণ ব্যাংকের বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ | 250 বার পঠিত | প্রিন্ট

ইস্টার্ণ ব্যাংকের বন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিএসইসির ৮৩৮তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাংকটি অতিরিক্ত টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে। আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।

Responsive Ad Banner

আর্থিক প্রতিষ্ঠান,ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,কর্পোরেট এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে। আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com