মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লেনদেনে ফিরছে ১২ ফান্ড

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২ | 391 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে ফিরছে ১২ ফান্ড
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে স্বাভাবিক লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ১২ প্রতিষ্ঠান। ফান্ডগুলো হলো- গ্রামীণ ওয়ান স্ক্রিম টু, রিলায়েন্স ওয়ান, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফাস্ট, আইএফআইসি ব্যাংক ফার্স্ট, ফাস্ট জনতা ব্যাংক, পিএইচপি ফাস্ট, ইবিএল এনআরবি, এবি ব্যাংক ফাস্ট, এক্সিম ব্যাংক ফার্স্ট, পপুলার লাইফ ফার্স্ট এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সট ইনকাম ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রামীণ ওয়ান স্ক্রিম টু: মিউচ্যুয়াল ফান্ডটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিউ ছিলো ১ টাকা ২১ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১১ টাকা ৬৭ পয়সা।

Responsive Ad Banner

রিলায়েন্স ওয়ান: মিউচ্যুয়াল ফান্ডটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিউ ছিলো ১ টাকা ০৬ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১১ টাকা ৫০ পয়সা।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৩১ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১১ টাকা ২১ পয়সা।

ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ১৯ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৬৬ পয়সা।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ১ টাকা ২২ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১১ টাকা ৭৪ পয়সা।

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৭১ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১১ টাকা ২৭ পয়সা।

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৬৯ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১১ টাকা ৪১ পয়সা।

আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৩৫ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৯০ পয়সা।

ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ২৪ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৮০ পয়সা।

পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৩৫ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৯৭ পয়সা।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৩৪ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৯৫ পয়সা।

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৭৯ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১১ টাকা ৪১ পয়সা।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com