সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২ | 260 বার পঠিত | প্রিন্ট

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ
Responsive Ad Banner

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হলো দেশের শেয়ারবাজারে। আজ ০১ সেপ্টেম্বর দেশের উভয় শেয়ারবাজারের সব সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৩৯ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫০৮.৬০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৫১ পয়ন্ট বা ০.৭৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৯.১৮ পয়েন্টে এবং দুই হাজার ৩০৫.৬৫ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টির বা ৪৫.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩১টির বা ৩৪.৩৮ শতাংশের এবং ৭৮টির বা ২০.৪৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৮৮৯ কোটি ৫২ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১১৬ কোটি ১৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল দুই হাজার ৫ কোটি ৬৯ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫০.২৬ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৫৫.২০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর। আজ সিএসইতে ৬৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com