মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মধ্যাহ্নের আশঙ্কা থেকে আস্থা ফিরেছে শেষ বেলায়

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ আগস্ট ২০২২ | 338 বার পঠিত | প্রিন্ট

মধ্যাহ্নের আশঙ্কা থেকে আস্থা ফিরেছে শেষ বেলায়
Responsive Ad Banner

অল্পের জন্য পতন থেকে রক্ষা পেয়েছে বাজার। আজ ২৯ আগস্ট লেনদেনের শুরুতে সূচক ছিল ঊর্ধ্বমুখী যার স্থায়িত্ব ছিল সকাল ১০টা পর্যন্ত। সকাল ১০টা থেকেই একটানা সূচকের তীর নিচের দিকে নামতে থাকে, যা ২০মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। সূচক নিচের দিকে নামার সময় বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্ত সকাল ১০টা ২০ মিনিট থেকে আবারও সূচকের তীর একটানা উপরের দিকে উঠতে থাকে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসে। সূচকের তীর উপরের দিকে থেকেই লেনদেন শেষ হয়। দিনশেসে সূচক বাড়লেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৭ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৭.৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৯৩ পয়ন্ট বা ০.২১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯৩.৩৪ পয়েন্টে এবং দুই হাজার ২৭৫.৩৫ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৩৬০ কোটি ২৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল দুই হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির বা ৩২.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮৮টির বা ৪৯.২১ শতাংশের এবং ৭১টির বা ১৮.৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫.৬১ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৯.০২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির দর। আজ সিএসইতে ৪২ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৯ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com