সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লুজারের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ আগস্ট ২০২২ | 273 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজারের শীর্ষে যেসব কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৪-১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের। যে কারণে প্রতিষ্ঠানটি ডিএসইর সাপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের উদ্বোধনী দর ছিল ৬ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২০ পয়সা বা ৩.১৩ শতাংশ। এর মাধ্যমে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে। আলোচ্য সপ্তাহে ফান্ডটি সর্বমোট ১ কোটি ৩৪ লাখ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৪ লাখ ৯০ হাজার টাকা।

Responsive Ad Banner

রিলায়েন্স ওয়ান ফার্স্ট লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২.৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৮ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৩৯ হাজার ৩৩৩ টাকা।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ২.৫০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসইএমএল আবিবিএল শরিয়াহ ফান্ডের ২.২৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১.৬৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১.৫৯ শতাংশ, আইএফআইএল মিউচুয়াল ফান্ডের ১.৫৪ শতাংশ, ইবিএল এআরবি মিউচুয়াল ফান্ডের ১.৩৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১.৩৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ১.২৯ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৪২ অপরাহ্ণ | শনিবার, ২০ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com