শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ জুলাই ২০২২ | 369 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৭-২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৫ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির এক কোটি ১৯ লাখ ২৩ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির ১৫ লাখ ৭০ হাজার ২১২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৯৮ কোটি ১৯ লাখ ৪১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫০ লাখ ১৪ হাজার ৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৫ কোটি ৪৯ লাখ ২৯ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের ৬১ কোটি ৫২ লাখ ২১ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৬০ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৫৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা, তিতাস গ্যাসের ৫৫ কোটি ৫ লাখ ৫৪ হাজার টাকা, ফরচুন সুজের ৪৯ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা, বিএটিবিসির ৩৫ কোটি ৪৫ লাখ ৫১ হাজার টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ৩৪ কোটি ৭২ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ জুলাই ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com