মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইডিএলসি অ্যাসেটের ২ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ জুলাই ২০২২ | 307 বার পঠিত | প্রিন্ট

আইডিএলসি অ্যাসেটের ২ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

ডিভিডেন্ড ঘোষণা করেছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ২টি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের। ফান্ড দুটি হচ্ছে- আইডিএলসি ব্যালান্সড ফান্ড ও আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ড। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, পান্ড দুটির মধ্যে আইডিএলসি ব্যালান্সড ফান্ডের ইউনিটহোল্ডারদের সাড়ে ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে। সর্বশেষ হিসাববছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৮ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে। সর্বশেষ হিসাববছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৮১ পয়সা।

উভয় ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির রেকর্ড তারিখ হচ্ছে ৩০ জুন, ২০২২। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে যে ফান্ডের ইউনিট ছিল, তিনি আনুপাতিক হারে সেই ফান্ডের ডিভিডেন্ড পাবেন।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ জুলাই ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com