রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

প্রাইম ইন্স্যুরেন্সের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২ | 166 বার পঠিত | প্রিন্ট

প্রাইম ইন্স্যুরেন্সের লেনদেন স্থগিত
Responsive Ad Banner

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১২ জুলাই স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা ৫০ পয়সা করে পাবেন। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৩১ পয়সা।

Responsive Ad Banner

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ টাকা ৬২ পয়সা।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ টাকা ৫৪ পয়সা। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ জুলাই বেলা ১১টায় ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com