মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ জুলাই ২০২২ | 147 বার পঠিত | প্রিন্ট

সূচক কমলেও বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

আজ ০৪ জুলাই দেশের প্রধান শেয়রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়র ও ইউনিট দর। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উত্থানে শেষ হয়েছে লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৮৯ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৬.৮৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭.২৫ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৮৩.৯৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫.১৬ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৬১ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭ কোটি ৭৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি ৮৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির বা ৩৯.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮২টির বা ৪৭.৭৬ শতাংশের এবং ৫০টির বা ১৩.১২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১.৪২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৯.৭৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। আজ সিএসইতে ২৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ জুলাই ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com