সাপ্তাহিক লুজারের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ জুন ২০২২ | 276 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজারের শীর্ষ ১০ কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে এপেক্স ট্যানারি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে এপেক্স ট্যানারির উদ্বোধনী দর ছিল ১৬২ টাকা ৩০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪৭ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ১৫ টাকা ২০ পয়সা বা ৯.৩৭ শতাংশ। এর মাধ্যমে এপেক্স ট্যানারি ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পিপলস ইন্সুরেন্সের ৯.১৮ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৮.৩৩ শতাংশ, ইস্টল্যান্ড ইন্সুরেন্সের ৮.৩১ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.১৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৮.০৩ শতাংশ, আরডি ফুডের ৭.৫৬ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৭.২৬ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৬.৯৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৬.৯১ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:১৭ পিএম | শনিবার, ২৫ জুন ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com