রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাভানা ফার্মার বিডিংয়ের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুন ২০২২ | 244 বার পঠিত | প্রিন্ট

নাভানা ফার্মার বিডিংয়ের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনে অনুমোদন পাওয়া নাভানা ফার্মাসিউটিক্যালসের কাট-অফ প্রাইস নির্ধারণে বিডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির বিডিং শুরু হবে আগামী ৪ জুলাই। ওইদিন বিকাল ৫টা থেকে ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত কোম্পানিটির বিডিংয়ে অংশ নেয়া যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নাভানা ফার্মাসিউটিক্যালস বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। যা ভবন নির্মাণ, সেফালোস্পোরিয়ান ইউনিটের সংস্কার, ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

Responsive Ad Banner

কোম্পানিটির ৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৯ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৫২ টাকা। ২০২২ সালের ৩০ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে পূণ:মূল্যায়নসহ ৪৩.৫৩ টাকায়। আর পূণ:মূল্যায়ন ছাড়া এই সম্পদের পরিমাণ ১৯.০২ টাকা।

নাভানা ফার্মাসিউটিক্যালসের কাট-অফ প্রাইস থেকে ৩০% ডিসকাউন্টে আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। এছাড়া ফেয়ার ভ্যালু থেকে ২০% উপরে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের কাছে ১৫% শেয়ার ইস্যু করবে। যা ২ বছর লক-ইন থাকবে।

উল্লেখ্য কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।

গত ৮ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৬তম সভায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বুক বিল্ডিংয়ের অনুমোদন দেয়া হয়।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:০৪ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com