শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যারিকোর লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুন ২০২২ | 336 বার পঠিত | প্রিন্ট

ম্যারিকোর লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২৩ জুন স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ১ মার্চ, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ ক্যাশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তবর্তীবকালীন ৬০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল (যা পরিশোধ করা হয়েছে)। অর্থাৎ গত অর্থবছরের কোম্পানিটি মোট ৮০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১২ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯৮ টাকা ৬৯ পয়সা ।

৩১ মার্চ ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৫ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫১ টাকা ৯৫ পয়সা ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১১৪ টাকা ৪৬ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১০৪ টাকা ৯১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুলাই ২০২২ তারিখ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:১২ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com