প্রাইম ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ জুন ২০২২ | 680 বার পঠিত | প্রিন্ট

প্রাইম ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা ৫০ পয়সা করে পাবেন। বুধবার (০৮ জুন) ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৩১ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ টাকা ৬২ পয়সা।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ টাকা ৫৪ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ জুলাই বেলা ১১টায় ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুলাই।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:১৪ পিএম | বুধবার, ০৮ জুন ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com