মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ জুন ২০২২ | 172 বার পঠিত | প্রিন্ট

সূচক কমলেও বেড়েছে লেনদেন
Responsive Ad Banner

আজ ০৬ জুন দেশের শেয়ারবাজারে সূচক কমেছে। এর আগে টানা সাত কার্যদিবস ধরে সূচক বাড়তে দেখা গেছে। আজ সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.২২ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৯.১৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.১১ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১২.৪৬ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৬.৯৫ পয়েন্টে এবং দুই হাজার ৩৬১.৩৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭৪ কোটি ০৭ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৩ কোটি ৯৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৫০ কোটি ১০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩০ টির বা ৩৪.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২০৯ টির বা ৫৫.১৫ শতাংশের এবং ৪০টির বা ১০.৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯.৯৭ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ০১৯.৩৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৭ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। আজ সিএসইতে ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com