সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুন ২০২২ | 244 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৮৬ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯৭.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৩৫ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৮.১১ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৬.০৭ পয়েন্টে এবং দুই হাজার ৩৭৩.৮০ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৫০ কোটি ১০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭৫ কোটি টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭৫ কোটি ১০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০২ টির বা ৫৩.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১২৪ টির বা ৩২.৮০ শতাংশের এবং ৫২ টির বা ১৩.৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৭.৬১ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ০৩৯.৩৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৩ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর। আজ সিএসইতে ২০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com